গোপনীয়তা
সর্বশেষ আপডেট ১১ নভেম্বর ২০২৬. সহজ ভাষায় একটি সারসংক্ষেপ, আইনি পরামর্শ নয়।
আমরা কারা
Haatly চালায় Connektify Global Limited, ঢাকা, বাংলাদেশ। আমরা কী তথ্য রাখি আর কেন, তা এই পাতায় বলা আছে।
আমরা কী রাখি
আপনার অ্যাকাউন্ট (নাম, ইমেইল, মোবাইল আর পাসওয়ার্ডের হ্যাশ), আপনার শপ, আর শপগুলোতে থাকা বা Haatly-তে আসা তথ্য: প্রোডাক্ট, স্টক, অর্ডার আর সেই অর্ডারের কাস্টমারের তথ্য। আপনার Haatly প্ল্যানের ইনভয়েসও রাখি।
কেন রাখি
শুধু আপনার জন্য Haatly চালাতে: আপনার স্টোর, ড্যাশবোর্ড, আপনার চাওয়া অ্যালার্ট ও রিপোর্ট, আর বিলিং। আপনার বা আপনার কাস্টমারের তথ্য আমরা বিক্রি করি না, বিজ্ঞাপনেও ব্যবহার করি না।
কে দেখতে পারে
আপনি আর আপনার আমন্ত্রিত টিম মেম্বাররা, তাদের রোল অনুযায়ী। আমাদের টিম শুধু আপনার স্টোর সেটআপ করতে, আপনার জানানো সমস্যা ঠিক করতে বা সার্ভিস নিরাপদ রাখতে তথ্য দেখে।
অন্য যেসব সার্ভিস
আপনার সাথে যোগাযোগের জন্য ইমেইল ও হোয়াটসঅ্যাপ, আপনার কানেক্ট করা পেমেন্ট ও কুরিয়ার অ্যাকাউন্ট (bKash, SSLCommerz, Steadfast, CarryBee), আর, শুধু আপনি চালু করলে, Haatly AI-এর জন্য আপনার নিজের OpenAI বা Anthropic অ্যাকাউন্ট।
নিরাপত্তা
প্রতিটি বিজনেসের তথ্য আলাদা রাখা হয়, পাসওয়ার্ড হ্যাশ করা থাকে, আর কি ও কানেকশনের গোপন তথ্য এনক্রিপ্ট করে রাখা হয়। সবকিছু HTTPS-এ চলে।
আপনার সিদ্ধান্ত
যেকোনো সময় আপনার তথ্য CSV-তে এক্সপোর্ট করুন, টিম মেম্বার আর কানেকশন সরান, আর যোগাযোগ করে অ্যাকাউন্ট মুছে ফেলতে বলুন।
যোগাযোগ
গোপনীয়তা নিয়ে প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ বা কল করুন।